সময় কলকাতা ডেস্কঃ মূল্যবৃদ্ধি এই শব্দটা এখন মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন সাধারণ মানুষ সংবাদপত্র আর টেলিভিশন চ্যানেলের দিকে লক্ষ্য রাখেন কখন কোন জিনিসের মূল্য বৃদ্ধি ঘটলো। বিগত কয়েক বছর ধরে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রমাগত মূল্যবৃদ্ধি হয়ে যাচ্ছে, আর দাম কমার লক্ষণ প্রায় নেই বললেই চলে। প্রতিনিয়ত বাড়ছে গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম আর যার ফলস্বরূপ মূল্য বৃদ্ধি ঘটছে দৈনন্দিন জিনিসে। মঙ্গলবার ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা, দাম বেড়ে দাঁড়ালো ১০৭৯ টাকায়। সাধারণ মানুষের আশঙ্কা খুব শীঘ্রই গ্যাসের দাম ১১০০ টাকা অতিক্রম করবে। এক নজরে দেখে নেওয়া যাক কোন শহরে কত দাম,
দিল্লি: ১০৫৩
মুম্বই: ১০৫৩
কলকাতা: ১০৭৯
চেন্নাই: ১০৬৯
লখনউ: ১০৯১
জয়পুর: ১০৫৭
পাটনা: ১১৪৩
ইন্দোর: ১০৮১
আহমেদাবাদ: ১০৬০
পুনে: ১০৫৬
গোরখপুর: ১০৬২
ভোপাল: ১০৫৯
আগ্রা: ১০৬৬

সারাদেশ জুড়ে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তবুও কমেনি গ্যাসের দাম। একদিকে যখন গ্যাসের দামের বৃদ্ধি ঘটছে তখন অন্যদিকে এবার বাড়তে চলেছে বিদ্যুতের মাসুল। কয়লার আমদানির খরচ বেড়ে গিয়েছে বলে বিদ্যুতের মাসুল বৃদ্ধি হতে পারে ৬০ থেকে ৭০ পয়সা ইউনিট প্রতি এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং। শুধু গ্যাস, পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধি নয় ৪৭ তম জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার হাসপাতাল, নার্সিংহোমের বেডের উপরেও বসতে চলেছে জিএসটি। ১৮ই জুলাই থেকে লাঘু হতে চলেছে, পাঁচ হাজার টাকা মূল্যের বেডের উপরে পাঁচ শতাংশ জিএসটি। ক্রমাগতাই মূল্যবৃদ্ধির কারণে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত মানুষের। এবার বিদ্যুতের মাশুলের মূল্যবৃদ্ধি নতুন করে বিপদে ফেলবে সাধারণ মানুষকে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর