সময় কলকাতা ডেস্ক : ২০০৩ সালে প্রয়াত হয়েছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের প্রথম পত্নী মতি দেবী। অতঃপর সেবছরই দ্বিতীয় বার বিবাহ করেছিলেন মুলায়ম। উনিশ বছর পরে তাঁর দ্বিতীয় পত্নী সাধনা গুপ্তা ও তাঁকে ছেড়ে গেলেন। বেশ কিছুদিন রোগভোগের পরে প্রয়াত হলেন সাধনা গুপ্তা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২।
সূত্রে প্রকাশ , লখনৌয়ের মেডান্ত হাসপাতালে ফুসফুসে সংক্রমণের জন্য তাঁর চিকিৎসা চলছিল । তাঁর অবস্থার অবনতি ঘটায় তাকে সম্প্রতি গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয় নি।
১৯৬০ সালে এটাওয়াতে জন্ম সাধনা গুপ্তার।তিনি বয়সে মুলায়মের চেয়ে কুড়ি বছরের ছোট।মুলায়ম সিং যাদবের দ্বিতীয় স্ত্রী হওয়ার পাশাপাশি সাধনার প্রথম বিয়ে ১৯৮৬ সালে।উল্লেখ্য, মুলায়ম সিংয়ের প্রথম পত্নী মতি দেবীর পুত্র অখিলেশ যাদব।
টুইটারে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এই বিয়োগান্ত ঘটনার পরে মুলায়ম সিং যাদব এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।”প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মুলায়ম সিং যাদব জি-এর স্ত্রী শ্রীমতি সাধনা গুপ্তার মৃত্যুর দুঃখজনক সংবাদ পেয়েছি, প্রভু পবিত্র আত্মাকে তাঁর পায়ে স্থান দিন।এই ক্ষতি সহ্য করার জন্য শ্রদ্ধেয় শ্রী মুলায়ম সিং জি এবং তাঁর পরিবারের সদস্যদের সাহস দিন,”টুইট বার্তায় তিনি জানিয়েছেন।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক