সময় কলকাতা ডেস্কঃ ক্যানিংয়ে তৃণমূল নেতা সহ ৩ কর্মী খুনকাণ্ডে ইতিমধ্যেই আফতাবউদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই খুনের ঘটনায় সে খুনিদের তথ্য দিয়েছিল বলেও জেরায় স্বীকার করেছে অভিযুক্ত। যদিও, এফআইআর-এ নাম নেই অভিযুক্ত আফতাবউদ্দিনের। ঘটনায় মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, এফআইআরে নাম থাকা বশিরউদ্দিন শেখের দাদা আফতাবউদ্দিন।

অন্যদিকে, শনিবার তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে। ঘটনাস্থলে গিয়ে তাঁরা কথা বলবেন মৃতদের পরিবারের সঙ্গে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ পিয়ারের পার্ক এলাকায় মোটরবাইক থামিয়ে তিন তৃণমূল নেতাকে গুলি করে, গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি, গোপালপুর এলাকার তৃণমূলের বুথ সভাপতি ভূতনাথ প্রামাণিক এবং যুব তৃণমূলের বুথ সভাপতি ঝন্টু হালদারের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী