সময় কলকাতা ডেস্কঃ মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে উল্টোরথ। বাংলায় প্রথম পুরীর আদলে ৩০ ফুটের জগন্নাথ দেবের রথ, ২৮ ফুটের বলরাম দেবের রথ ও ২৭ ফুটের সুভদ্রা দেবীর রথ নিয়ে রথযাত্রা সম্পূর্ণ হয়েছিল। আর উল্টো রথের আগেই শুরু হয়েছে জগন্নাথ প্রভুর পহন্ডি অর্থাৎ নাচ গানের মধ্যে দিয়ে ঠাকুরকে আরাধনা করা হয়।
মাহেশে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে উল্টোরথ। ৬২৬ বছরে পড়েছে এবছরের মাহেশের রথযাত্রা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরবেন। এদিনেই জগন্নাথকে স্পর্শ করে পুজো দেওয়া যায়। তাই রথটানের ঠিক আগেই মাসির বাড়িতে ভিড় জগন্নাথ ভক্তদের।

অন্য়দিকে, তারাপীঠে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। তারাপীঠে জগন্নাথ বা বলরাম রথে অধিষ্ঠান করেন না, মা তারা স্বয়ং রাজবেসে রথে অধিষ্ঠিত হন। রথের দিন মা তারা যে রাস্তা দিয়ে নগর পরিক্রমা করেছিলেন, উল্টোরথে উল্টো রাস্তা দিয়ে নগর পরিক্রমা করবেন। দুপুরে অন্ন ভোগের পরেই মাকে রাজবেশ পরিয়ে, 3টের দিকে রথে চাপানো হবে, নগর পরিক্রমা করার পরে পুনরায় সন্ধ্যায় মায়ের নিত্য পূজো ও সন্ধা আরতি করা হবে। ইতিমধ্যেই রথ সাজানোর কাজ শুরু হয়ে গেছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তার পরই মা তারা বেরবেন রথে চেপে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী