Home » উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্কঃ  সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রয়েছে দার্জিলিংয়ে জিটিএর শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, ১১ থেকে ১৩ জুলাই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, মুখ্যমন্ত্রীর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই বলেই জানা গিয়েছে। তবে জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানের পাশাপাশি, কয়েকটি প্রশাসনিক বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানা গিয়েছে। এদিকে, শুধু তৃণমূল সুপ্রিমোই নন, উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। এই সফরে একটি রাজনৈতিক জনসভা করবেন তিনি। ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশ উপলক্ষে তাঁর জনসভা হবে। উল্লেখ্য, সামনেই পঞ্চায়েত ভোট। ভোটের আগে সংগঠন খতিয়ে দেখতেই এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।

জানা গিয়েছে, সোমবার রাতে মালঙ্গী ফরেস্ট টুরিস্ট লজে থাকবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মীসভা করবেন। মঙ্গলবার রাতেও মালাঙ্গী ফরেস্ট টুরিস্ট লজে থাকবেন তিনি। বুধবার আলিপুরদুয়ারের সুভাষিনী ফুটবল গ্রাউন্ডে একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। তারপর হাসিমারা এয়ারফোর্স স্টেশন থেকে হেলিকপ্টারে করে বাগডোগরা এয়ারপোর্ট, সেখান থেকে বিশেষ বিমানে বুধবার বিকেলে কলকাতায় ফিরবেন তিনি।

About Post Author