Home » প্রবল বর্ষণে ভাসছে গুজরাট

প্রবল বর্ষণে ভাসছে গুজরাট

সময় কলকাতা ডেস্কঃ দেশের বাণিজ্য নগরী মুম্বই বিগত বেশ কয়েক দিনের প্রবল বর্ষণে যেমন ভাসছে তেমনি টানা চার দিনের প্রবল বর্ষণে গুজরাটের একাধিক শহর ভাসছে জলে। রেললাইন জলে ডুবে গিয়েছে। বাস, পরিবহণ সব বন্ধ।

গুজরাটের টাপি জেলার পাঞ্চল এবং কাম্বিয়া এলাকা জলমগ্ন, ভেঙে পড়ার উপক্রম সেখানকার যাতায়াতকারী ব্রিজের। ভালসাদ জেলার ঔরঙ্গা নদী বইছে বিপদসীমার উপরে। প্রায় ৩০০ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। মান্ডোভি এবং মাসকা শহরের রাস্তাঘাট প্রায় জলের তলায়। একাধিক জায়গায় বন্ধ রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে স্কুল কলেজ এবং সরকারি অফিস। নামানো হয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ এনডিআরএফ -এর টিম।

About Post Author