Home » বৃষ্টির কারণে দ্বিতীয়বার স্থগিত অমরনাথ যাত্রা

বৃষ্টির কারণে দ্বিতীয়বার স্থগিত অমরনাথ যাত্রা

সময় কলকাতা ডেস্কঃ  মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে দুর্ঘটনার কারণে অমরনাথের কালীমাতা গুহা এবং অমরনাথ গুহার মাঝে প্রবল জলের তরে ভেসে যায় বহু মানুষ, ভেসে যায় একাধিক ক্যাম্প। উদ্ধার কার্যে নামে সেনাবাহিনীর জওয়ান এনডিআরএফ ও এসডিআরএফ -এর জওয়ানেরা। ১১ ই জুলাই পুনরায় অমরনাথ যাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছিল পঞ্চতরণী দিয়ে। কিন্তু দ্বিতীয় বারের যাত্রাও স্থগিত করা হল প্রবল বৃষ্টির কারণে।

সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে অমরনাথ যাত্রীদের ভগবতিনগর বেস ক্যাম্পে ফিরে যেতে বলা হয়েছে। এখনো পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ এর আইজি এন কে বুলেন্দা জানিয়েছেন, আশঙ্কা করা হচ্ছে আরও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন ধ্বংসস্তুপের নিচে। প্যারা মিলিটারি ফোর্স, এনডিআরএফ ও এসডিআর এফ -এর জওয়ানরা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে উদ্ধারের কাজ চালাচ্ছে। দুর্গম পাহাড়ি অঞ্চলে অত্যাধুনিক যন্ত্রপাতি জওয়ানেরা নিজেরাই টেনে নিয়ে তুলছেন। ফলে কিছুটা হলেও বিলম্ব হচ্ছে উদ্ধারকার্যে। তবে সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে সমস্ত যন্ত্রপাতি উপরে নিয়ে যাওয়া সম্ভব হলে উদ্ধার কার্যে গতি আসবে।

About Post Author