সময় কলকাতা ডেস্ক : আহত প্রবীণতম বাঘের মৃত্যু। ভারতের প্রবীণতম রয়াল বেঙ্গল টাইগার ‘রাজা’ সোমবার উত্তরবঙ্গে তার শেষ নিশ্বাস ত্যাগ করল। ২০১৪ সালে কানপুর চিড়িয়াখানায় ২৬ বছর বয়সী গুড্ডুর মৃত্যুর পরে রাজাই ছিল দেশের প্রবীণতম বাঘ। মৃত্যুর সময় রাজার বয়স হয়েছিল ২৫ বছর ১০ মাস।
২০০৮ সালে রাজার বয়স যখন ১১, তখন একটি কুমিরের সঙ্গে লড়াইয়ে গুরুতর আহত হয় রাজা।তাকে সাউথ খয়েরবাড়ি রক্ষা কেন্দ্রে (রেসকিউ সেন্টারে ) আনা হয়।আরও ১৪ বছর বাঁচার পরে এখানেই তার মৃত্যু হয় সোমবার। উল্লেখ্য,বাঘেদের আয়ু ২৫-২৬ হওয়ার কথা থাকলেও সাধারণভাবে বাঘ ৮-১০ বছরের বেশি বাঁচে না।


More Stories
গন্ডারের হামলায় জলদাপাড়ায় মৃত্যু বনদফতরের অস্থায়ী কর্মীর
বেজি কি সাপের বিষে কাবু হয় না?
এক সাথে পাঁচ সন্তানের জননী জ্বালা সম্পর্কে জেনে নিন, তার আবাস জানুন