Home » উত্তরে অভিষেকের জনসভা

উত্তরে অভিষেকের জনসভা

সময় কলকাতা ডেস্কঃ একদিকে জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, জলপাইগুড়ির ধূপগুড়িতে একটি জনসভা ও একটি কর্মীসভায় উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মীসভায় থাকবেন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির দলীয় কর্মীরা। মুখ্যমন্ত্রীর সফর সামনে রেখে সাজিয়ে তোলা হয়েছে পাহাড়।

সোমবার সন্ধেয় শিলিগুড়ি পৌঁছে গিয়েছেন অভিষেক। মঙ্গলবার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলার কর্মীদের নিয়ে অভিষেকের ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা হওয়ার কথা জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার ফুটবল মাঠে। উত্তরবঙ্গ থেকেই সব থেকে বেশি জমায়েত করার লক্ষ্য নিয়েছে তৃণমূল। আঁটসাট নিরাপত্তায় অভিষেকের এই সভা ঘিরে তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে এলাকার কর্মীদের মধ্যে।

উল্লেখ্য,  ২০২৪ লোকসভায় উত্তরবঙ্গে বিজেপির হাতে থাকা লোকসভা আসনগুলি ছিনিয়ে নিতেই সংগঠন চাঙ্গা করতে মরিয়া শাসকদল।

About Post Author