Home » বিস্ফোরক তথ্য! মুখ্যমন্ত্রীর বাসভবন চত্বরে ৭ বার রেইকি করে হাফিজুল

বিস্ফোরক তথ্য! মুখ্যমন্ত্রীর বাসভবন চত্বরে ৭ বার রেইকি করে হাফিজুল

সময় কলকাতা ডেস্কঃ একের পর এক নতুন তথ্য উঠে আসছে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া হাফিজুলকে নিয়ে। মুখ্যমন্ত্রীর বাসভবনের পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তত সাতবার রেইকি করে হাফিজুল মোল্লা। জুলাই মাসের সাত তারিখ ও তিন তারিখ এই রেইকি চালায় বলে জানিয়েছে হাফিজুলের আইনজীবী বিকাশ চন্দ্র গুছাইত। আদালতে শুনানি চলার সময় চলতি তদন্তে উঠে আসে আরও ভয়ানক তথ্য। আইনজীবীবিকাশ চন্দ্র গুছাইত জানান, হাফিজুলের মোবাইল থেকে পাওয়া গেছে মোট ১১ টি সিম কার্ড। তাঁর কাছে এতগুলি সিম কার্ড কেন ছিল সে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

পাশাপাশি সে মুখ্যমন্ত্রীর বাড়ির নানান দিক থেকে তোলা ছবি পাঠাত বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই হাফিজুল দুবার বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে যাতায়াত করেছে বলে জানা গেছে। হাফিজুল ওই এলাকায় বাচ্চাদের সঙ্গে আলাপ জমিয়ে নিয়মিত তাদের লজেন্স খাওয়াতো। তাদের থেকে মুখ্যমন্ত্রীর এলাকার খবর পাওয়া যায়। তাদের সঙ্গে রীতিমত দোল ও রথ উৎসবেও অংশ নেয় হাফিজুল এমনটাই জানা গিয়েছে। আদালতে তোলার পর হাফিজুলকে আগামী ১৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হাফিজুলের আইনজীবী জানান, মার্চ মাস থেকেই ওই কালিঘাট চত্ত্বরে যাতায়াত শুরু করেছিল হাফিজুল। তখন থেকেই শুরু হয়েছিল নজরদারির কাজ।

About Post Author