Home » পাহাড়ে উন্নয়নের রূপরেখা দিলেন মুখ্যমন্ত্রী

পাহাড়ে উন্নয়নের রূপরেখা দিলেন মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্কঃ জিটিএ এর শপথের আগে পাহাড়ে শান্তি ও উন্নয়নের স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন নগরী, আই টি হাব থেকে শুরু করে চা বাগানে হোম স্টে কিংবা ঝোড়ার জলে বানিজ্য সব কিছুরই পথ দেখালেন তিনি।

জ্বলন্ত পাহাড় ছেড়ে এক সময় নেমে আসতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। পাহাড়ে ভোটের পর দার্জিলিং পৌঁছে শান্তি ও উন্নয়নে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন পাহাড়ের সভায় দাঁড়িয়ে পাহাড়ি ঝোড়ার বানিজ্যিক ব্যবহারের পথ দেখালেন তিনি। বিশ্ব জল সংরক্ষণ দিবসে পাহাড়ি ঝোড়ার জলকে সংরক্ষণের জন্য জিটিএ ও সরকার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।

ইট,কাঠ,পাথরের জঙ্গলে পরিনত হচ্ছে দার্জিলিং। সেই জনপদকে আরো সুন্দর করতে মুখ্যমন্ত্রী দুশো একর জমিতে পাহাড়ে নতুন নগরীর পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের প্রথমদিনই জোর দেন শান্তির উপর। পাহাড়বাসীকে শান্তি বজায় রাখার অনুরোধ করেন তিনি। এদিন, পাহাড়কে উন্নয়নে ভরিয়ে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তাঁর জন্য আইন সংশোধন করে চা বাগানে হোম স্টের অনুমতির দেওয়ারও কথা বলেন তিনি।

পাশাপাশি, পাহাড়ে ছেলে মেয়েদের কর্মদক্ষ করে তোলার জন্য শিল্প অনুযায়ী প্রশিক্ষণের ব্যবসার কথা বলেন। সঙ্গে পাহাড়ে আই টি হাব ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাস তৈরীর কথা বলেন তিনি।

About Post Author