Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্ক: আজ ১৪ জুলাই। গ্রেগরীয় বর্ষ অনুসারে বছরের ১৯৫তম দিন। আজকের দিনের কিছু বিশেষ ঘটনাবলি রয়েছে।

১৭৮৯ – বাস্তিল দুর্গের পতনের ভেতর দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
১৮৬১ – বিশ্বের প্রথম মেশিনগান তৈরী করা হয়।
১৮৭৪ – সালের শিকাগো ফায়ার শহরের ৪৭ একর জমিতে আগুন জ্বালিয়ে ৮১২ টি বিল্ডিং ধ্বংস করে ২০ জন মারা যায় এবং এর ফলে ফায়ার ইন্স্যুরেন্স শিকাগোর সিটি কাউন্সিলের পৌরসভার সংস্কার দাবি করে।
১৯৫৮ – ইরাকে ১৪ই জুলাই বিপ্লব সংঘটিত হয়; রাজতন্ত্র বিলুপ্ত করে ইরাকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
১৯৭৩ – জাতীয় সংসদে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী বিল গৃহীত হয়।

আজ যে বিশিষ্ট মানুষদের জন্মদিন
১৮৩১ – বাঙালি সাংবাদিক, সম্পাদক ও নাট্যকার মনমোহন বসু।
১৮৫৪ – মহেন্দ্রনাথ গুপ্ত ,শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও ‘শ্রী শ্রী রামকৃষ্ণকথামৃত’ রচয়িতা।
১৮৯৭ – স্বাধীনতা সংগ্রামী ও নেতাজী সুভাষচন্দ্র বসুর সহযোগী সত্যরঞ্জন বকসি।
১৯০৪ – নোবেলজয়ী পোলিশ সাহিত্যিক আইজ্যাক সিঙ্গার।

আজ যে বিশিষ্ট মানুষদের প্রয়াণ দিবস
১৯৭১ – পুলিনবিহারী সরকার, ভারতীয় রসায়নবিদ, বিশ্লেষক অজৈব রসায়নের গোড়াপত্তনকারী।
১৯৯৭ – আবু তাহের , বাংলাদেশি সুরকার।
১৯৫৪ – নোবেলজয়ী স্পেনীয় নাট্যকার বেনাভেন্তেই মার্তিনেস।
১৯৫১ – স্যামি জোন্স, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।

About Post Author