Home » বিশ্ব যুব দক্ষতা দিবস, জেনে নিন দিনটির গুরুত্ব

বিশ্ব যুব দক্ষতা দিবস, জেনে নিন দিনটির গুরুত্ব

সময় কলকাতা ডেস্ক: আজ ১৫ জুলাই। বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে এই দিনটিকে পালন করা হয়। এই দিনটি যুব সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন দক্ষতাবৃদ্ধি করতে উৎসাহদান করে।

রাষ্ট্রসংঘ এই দিনটিতে যুব সম্প্রদায়ের জন্য টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (টিভিইটি) ব্যবস্থা করে দেন।

২০১৪ সালের ১৮ ডিসেম্বর রাষ্ট্রসংঘ এই দিনটি পালনের কথা ঘোষণা করে। সেইমতো ২০১৫ সালের ১৫ জুলাই বহু দেশ বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করে।

জাতিসংঘ ঘোষিত এই দিবসের মূল উদ্দেশ্য বিশ্বের তরুণদের বিভিন্ন দক্ষতায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানানো এবং ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা। এ বছরের থিম হচ্ছে ভবিষ্যতের জন্য যুবকদের দক্ষতার রূপান্তর।

About Post Author