সময় কলকাতা ডেস্কঃ কুঁড়ে ঘরের মধ্যে হাত-পা বেঁধে বৃদ্ধকে পুড়িয়ে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মেদিনীপুরের দাসপুরে। বৃহস্পতিবার ভোরে প্রায় ১০০ বছর বয়সী এক বৃদ্ধকে বেঁধে পুড়িয়ে খুন করা হয়েছে তারই বাড়ির পাশের এক কুঁড়ে ঘরে। ওই কুঁড়ে ঘরের ভিতর থেকে প্রায় ছাই হয়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। মৃতদেহর পাশ থেকে উদ্ধার হয়েছে একটি কাগজ, যে কাগজে লেখা রয়েছে”বেইমানের প্রায়শ্চিত্ত”।

পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা রাণীচক এলাকায় বাস করতেন ৯৬ বছরের নন্দ মন্ডল। নন্দবাবুর চার ছেলে। বড় ছেলে মারা গিয়েছেন অনেক আগেই, আর দুই ছেলে থাকেন চেন্নাইতে। নন্দবাবু ও তার স্ত্রী দুজনেই থাকতেন মেজো ছেলের সঙ্গে। স্থানীয়দের মতে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল। এই খুন সেই বিবাদের পরিণতি হতে পারে। তবে কে বা কারা নন্দ মন্ডলকে খুন করলো, আর কি উদ্দেশ্যে লিখে রেখে গেল “বেইমানের প্রায়শ্চিত্ত” তা নিয়ে ধন্দ্বে রয়েছেন এলাকার মানুষ। এই খুনের ঘটনার তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী