Home » বৌমাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর

বৌমাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্বশুর

সময় কলকাতা ডেস্কঃ বৌমাকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি শীতলকুচি ব্লকের ভাওর থানা গ্রাম পঞ্চায়েতের দেবী ডোবা এলাকার। ধর্ষণে সাহায্য করেছেন শাশুড়ি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ বৌমার।

শীতলকুচির দেবী ডোবা এলাকায়, মঙ্গলবার দুপুরে অভিযুক্ত শ্বশুর ক্ষীরোদ বর্মন তার ছেলের বউকে ধর্ষণ করে বলে অভিযোগ। বুধবার ঘটনাটি জানাজানি হতেই নির্যাতিতা বৌমার বাপের বাড়ির লোকজন ও এলাকার মাতব্বররা এসে অভিযুক্ত শ্বশুর ক্ষীরোদ বর্মনকে আটক করে বেধে রাখে। খবর দেওয়া হয় শীতলকুচি থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বুধবার রাতেই এই ঘটনার বিবরণ দিয়ে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। নির্যাতিতার অভিযোগ, দীর্ঘদিন ধরেই তার শ্বশুর কুনজরে দেখতেন তাকে। লোক লজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানাননি তিনি। মঙ্গলবার দুপুরে তার শাশুড়ি এসে প্রস্তাব দেয় শ্বশুরের সাথে সহবাসের। এই প্রস্তাবে রাজি না হওয়ায় জোর করে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারেনি নির্যাতিতা বৌমা। শাশুড়ি বাসন্তী বর্মন জানায়, তার স্বামী আত্মহত্যার ভয় দেখিয়েছিলেন। তাই বৌমাকে এই প্রস্তাব দিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শ্বশুর ধর্ষণের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। এ বিষয়ে শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, ‘অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।’

About Post Author