Home » শিয়ালদহ থেকে চালু মেট্রো পরিষেবা

শিয়ালদহ থেকে চালু মেট্রো পরিষেবা

সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার সকাল থেকেই চালু হল শিয়ালদহ থেকে মেট্রো পরিষেবা। শিয়ালদহ থেকে মেট্রো সোজা সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৬.৫৫ তে শিয়ালদহ থেকে প্রথম ট্রেনটি ছাড়ে। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে সকাল ৭টায় প্রথম ট্রেন রওনা দেয় শিয়ালদহের উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯. ৩৫ মিনিটে আর সেক্টর ফাইভ থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.৪০ মিনিটে। সোমবার থেকে শনিবার পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রতিদিন মোট ১০০ টি করে ট্রেন চলবে। তবে রবিবার সম্পূর্ণ বন্ধ থাকবে এই পরিষেবা। এই শাখায় যে স্টেশনগুলি পড়বে সেগুলি হল – শিয়ালদহ, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী ও সল্টলেক সেক্টর ফাইভ।

প্রসঙ্গত ১১ই জুলাই শিয়ালদহ থেকে মেট্রো উদ্বোধন করেছিলেন কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। ১৪ ই জুলাই থেকে সম্পূর্ণ জনসাধারণের জন্য উন্মুক্ত করার কথা ছিল শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ এই মেট্রো পরিষেবার। সেই মতো বৃহস্পতিবার থেকেই চালু হল শিয়ালদা থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা। যা নিয়ে যাত্রীদের মধ্যে রয়েছে যথেষ্ট উন্মাদনা।

About Post Author