Home » বর্ষায় সহজ কিছু উপায়ে হয়ে উঠুন অপরুপ সুন্দরী 

বর্ষায় সহজ কিছু উপায়ে হয়ে উঠুন অপরুপ সুন্দরী 

সময় কলকাতা ডেস্ক : কোরিয়ানদের স্কিন কেয়ার রুটিন ও সৌন্দর্যের খ্যাতি বিশ্বে ব্যাপক জনপ্রিয়। কিন্তু কীভাবে এমন রূপের মালকিন হয়ে ওঠেন তারা? কোরিয়ানরা সুশৃঙ্খল জাতি। খাওয়া-দাওয়া থেকে শুরু করে নিয়ন্ত্রিত জীবনযাপন সবকিছুতেই বিভিন্ন টোটকা মেনে চলেন কোরিয়ান মেয়েরা। ফলস্বরূপ এমন ইউনিক ত্বকের মালকিন হয়ে ওঠেন তাঁরা। এখানে রইল কোরিয়ান মেয়েদের রূপচর্চার কয়েকটি রহস্য।

• কফি এক্সফলিইয়েটিং স্ক্রাব মাস্কঃ বহু প্রাচীন থেকেই কোরিয়ান এই মাস্ক খুব উপকারী। কফির ব্যবহারে এতে ব্ল্যাকহেডস দূর হয়, স্কিন ভিতর থেকে পরিষ্কার করে চকচকে ভাব আনে। কফির সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগাতে হবে। তারপর মাসাজ করতে হবে হালকা হাতে। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে।

• ক্লে মাস্কঃ ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নিতে এবং মুখে লেগে থাকা ধুলো, বালি, ময়লা এবং ডেড স্কিনও দূর করতে এই মাস্ক খুব কার্যকরী। ব্রণ এবং পিম্পলের সমস্যা মেটাতেও ক্লে মাস্ক দারুণ উপযোগী।

• ফেশ শিট মাস্কঃ এই কোরিয়ান মাস্ক স্কিন কেয়ারের অপরিহার্য অংশ। মাস্কটা মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিলে, শিটে থাকা সিরাম বা এসেন্স ত্বক শুষে নেয়।তবে এরপর মুখ ধোয়ার প্রয়োজন নেই। এটা তৎক্ষণাৎ ত্বকে উজ্জ্বল আভা এনে দেয়।

• গ্রিনটি মাস্কঃ চোখের নিচে গ্রিন টি-র প্যাকেট মাস্ক হিসেবে ব্যবহার করেন কোরিয়ান মহিলারা। এতে ডার্ক সার্কেল মিলিয়ে যায়। দূর হয় বলিরেখা। পাশাপাশি চোখের আরামও হয়।

About Post Author