Home » অবশেষে জ্বালানি ঢুকছে শ্রীলঙ্কায়

অবশেষে জ্বালানি ঢুকছে শ্রীলঙ্কায়

সময় কলকাতা ডেস্কঃ আজ ১০০ দিনে পড়ল শ্রীলংকার বিক্ষোভ। দেশে চরম বিক্ষোভ, রাজনৈতিক অচলাবস্থা, অর্থনৈতিক বিপর্যয়ের পরে অবশেষে শ্রীলঙ্কায় ঢুকলো জ্বালানি। দেশে জ্বালানির অভাব পাশাপাশি আর্থিক দুরবস্থার কারণে দেশের নাগরিকদের চরম বিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়ে সিঙ্গাপুরে পালিয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্ষে। বর্তমান অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহের বিরুদ্ধেও সোচ্চার দেশের মানুষ ।

রবিবারেও কলম্বোর একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভকারীরা। আগামী বুধবার দেশে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদে ভোট। ইতিমধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে খবর। শ্রীলংকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রম সিংহে, প্রধান বিরোধী দলনেতা সজিথ প্রেমদাসা, মার্কসবাদী জেভিপি নেতা অনুরা কুমারা দেশানায়েকে, দুল্লাস আল্লাহ পেরুমা এই চার নেতা রাষ্ট্রপতি দৌড়ে রয়েছেন। বিক্ষোপের মাঝেই শনিবার দেশে ঢুকলো জ্বালানি।

দেশের জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানিয়েছেন, বিদেশ থেকে আসা জ্বালানির এটি প্রথম আমদানি। আরো দুই ক্ষেপে জ্বালানি ঢুকবে দেশে। বেশি জ্বালানির অভাব কিছুটা হলেও কমবে। জ্বালানির অভাব কমলেও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে দেশের অর্থনীতি এই বছর ৬ শতাংশের বেশি সংকুচিত হবে। ফলে অর্থনৈতিক দুরাবস্থা কাটিয়ে উঠতে অনেকটাই সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

About Post Author