সময় কলকাতা ডেস্ক: এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশের সাতক্ষীরা এলাকা। বেশ কিছুদিন আগে সাতক্ষীরা এলাকায় লাল্টু বাহিনী নামে এক বাহিনীর প্রধান আব্দুল হামিদ লাল্টু ও তার প্রধান সহযোগী আজগার আলী বুলুর নেতৃত্বে সন্ত্রাসবাহিনী স্থানীয় আওয়ামীলীগ অফিসে হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন জখম হয়। খুন করা হয় ২ জনকে ৷ সূত্র মারফৎ জানা গিয়েছে, আসামীদের গ্রেফতার করা হয়েছে।

খুলনা এলাকার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এই ঘটনার জন্য লাল্টু বাহিনীকে দায়ী করেছেন। ঘটনার পর র্যাব-৬ এর একটি আভিযানিক দল এই ঘটনার অভিযানে নামে। রবিবার রাত ৯ টা নাগাদ মনিরামপুর থানা এলাকার ঝাপা ইউনিয়নে অভিযান চালিয়ে মূল পান্ডা আব্দুল হামিদ লাল্টু ও বাবলু গাজীকে গ্রেফতার করে পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তরিত করা হয়েছে।


More Stories
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র