সময় কলকাতা ডেস্কঃ ফের খবরের শিরোনামে বিশ্বভারতী। পরীক্ষা দেওয়ার দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল বিশ্বভারতী। কেন্দ্রীয় কার্যালয়ের পিছনে টিনের অস্থায়ী প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে পরে আন্দোলনকারী পড়ুয়ারা৷ তাদের দাবি, বাকি থাকা পরীক্ষাগুলি অবিলম্বে নিতে হবে।

বিশ্বভারতীর প্রায় ৮ টি ভবনে ফাইনাল সেমিস্টারের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। সেগুলি পরবর্তীতে দিন ধার্য করে নেওয়ার কথা ছিল। ৮ জুলাই পরবর্তী পরীক্ষার দিন জানাবে, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। কিন্তু, অভিযোগ এক সপ্তাহের বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত পরীক্ষা দিন ধার্য করেনি কর্তৃপক্ষ। আর এতে অনিশ্চয়তার মুখে পরেছেন ফাইনাল সেমিস্টারের পড়ুয়ারা৷

এদিন পরীক্ষা নেওয়ার দাবিতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দপ্তরের সামনে চলছে পড়ুয়াদের বিক্ষোভ। যদিও, দপ্তরে নেই উপাচার্য। পড়ুয়াদের দাবি, তারা এই সংক্রান্ত বিষয়ে কর্মসচিবকে ডেপুটেশন দিতে চায়৷
প্রসঙ্গত, এর আগেও একাধিক ইস্যুতে বিক্ষোভে সামিল হয়েছিল বিশ্বভারতীর পড়ুয়ারা।


More Stories
পুলিশের জালে উদয়ন গুহ
হুইলচেয়ারের জীবন ও সাধন রায়
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!