Home » রাইসিনা হিলের লড়াইয়ে বাদের খাতায় ইভিএম

রাইসিনা হিলের লড়াইয়ে বাদের খাতায় ইভিএম

সময় কলকাতা ডেস্কঃ ১৮ জুলাই রাইসিনা হিলের আসন দখলের লড়াই। এই লড়াই প্রতি পাঁচ বছর অন্তর অন্তর ভারতীয় সংসদে অনুষ্ঠিত হয়ে থাকে। ২০২২ এর লড়াইয়ে মুখোমুখি হয়েছে এনডিএ জোট সমর্থিত প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী জোট অর্থাৎ কংগ্রেস, তৃণমূল, বাম শিবির সমর্থিত প্রার্থী যশবন্ত সিনহা। জেনে রাখুন, এই নির্বাচনে কিন্তু ইভিএম মেশিন ব্যবহার করা হয় না। বিশেষ পদ্ধতিতে এই নির্বাচন সম্পন্ন হয়ে থাকে।

সংবিধানের ৫৫(৩) নম্বর ধারা অনুযায়ী, পরোক্ষ নির্বাচন পদ্ধতির সাহায্য আনুপাতিক প্রতিনিধিত্ব মেনে একক ভোটদানের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচন করা হয়ে থাকে। ব্যালট পেপারে মনোনীত প্রার্থীদের নাম লেখা থাকে। সেই তালিকা অনুযায়ী একাধিক নামকে নিজের পছন্দ হিসেবে চিহ্নিত করতে পারেন ভোটদাতারা। শুধুমাত্র এই নির্বাচনেই একাধিক প্রার্থীদের ভোট দেওয়া যায়। উদাহরনস্বরূপ, নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনীত হলে সেক্ষেত্রে ১, ২, ৩ হিসেবে নিজের পছন্দের ক্রম উল্লেখ করতে পারেন ভোটদাতা। যদিও ভোটদাতাকে সবার আগে প্রথম পছন্দ চিহ্নিত করতে হবে। প্রথম পছন্দ চিহ্নিত না হলে সেই ভোটদাতার ভোট অবৈধ বলে চিহ্নিত করা হবে।

প্রসঙ্গত যে ইভিএম মেশিনে সাধারণতঃ নির্বাচন হয়ে থাকে, সেই মেশিনগুলিতে একটি মাত্র প্রার্থীকেই ভোট দেওয়া যায়। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে এই ইভিএম ব্যবহারে প্রযুক্তিগত ত্রুটি থাকার কারণে ব্রাত্য ইভিএম মেশিন। এর বদলে দেশের সাংবিধানিক প্রধান নির্বাচনের প্রক্রিয়ায় গোপন ব্যালট পেপারই ব্যবহৃত হয়ে আসছে।

About Post Author