Home » পরকীয়ায় রয়েছে দাম্পত্য জীবনে শান্তির চাবিকাঠি?

পরকীয়ায় রয়েছে দাম্পত্য জীবনে শান্তির চাবিকাঠি?

সময় কলকাতা ডেস্ক :

চমকে ওঠার মত গবেষণালব্ধ তথ্য। মার্কিন গবেষণা বলছে,পরকীয়া করলেই নাকি মিলবে সুখময় দাম্পত্য জীবন। জেনে নেওয়া যাক এবিষয়ে গবেষকদের কিছু মতামত।কী বলছে সমীক্ষা?

আবহমান ধ্যান- ধারণাকে বিসর্জন। পরকীয়ায় লিপ্ত দম্পতির বিবাহিত জীবন হবে সুখের! এমনই অবাক করা তথ্য সামনে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষায়।

গবেষকরা জানিয়াছেন, মানুষ স্বভাবতই জীবনে নতুন স্বাদ পেতে চান। বিয়ের অনেক দিন হয়ে গেলেই একঘেঁয়েমি থেকেই জন্ম নেয় পরকীয়া।তবে গবেষণা অনুযায়ী পরকীয়ায় পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যাই বেশি। আর এর ফলে স্বামীর সঙ্গে তাঁদের সম্পর্ক আরও জোরদার হয় । অনেকে আবার জানিয়াছেন এর ফলে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রেম অনেকটাই বাড়ে। অপরদিকে পুরুষদের খেত্রেও বিষয়টা একই রকম। পুরুষরা স্ত্রীর প্রতি আরও দায়িত্ববান হয়ে ওঠেন। সুতরাং পরকীয়া যে নিন্দনীয় কাজ বা ক্ষতিকর তা আর বলা যাচ্ছে না।

এবিষয়ে গবেষকরা কয়েকটি সতর্কবাণীও দিয়েছেন, পরকীয়ায় ধরা পড়লে তৎক্ষনাৎ বিষয়টা নিয়ে ঝগড়া না করে আলোচনা করুন নিজেদের মধ্যে, প্রয়োজনে মিটিয়ে নিন,ক্ষমা চেয়ে নিন।আর একটি বিষয়ে বিশেষ নজর রাখতে হবে, পরকীয়াকে কখনই দাম্পত্যর সঙ্গে গুলিয়ে ফেলবেন না।এতে সমস্যা আরও বাড়তে পারে।তাই সবসময়ই সবকিছু স্পষ্ট জানান আপনার সঙ্গীকে এবং স্ত্রী বা স্বামীর থেকে অনেক বেশি গুরুত্ব প্রেমিকা বা প্রেমিককে কখনই দেবেন না। এতেই নাকি আশ্চর্য সুফল মিলবে।

ভারতে পরকীয়া পেয়েছে আইনি ছাড়পত্র। অন্যদিকে বিবাহিত জীবনে সমস্যা বাড়াচ্ছে বিবাহ- বহির্ভূত সম্পর্ক।মার্কিন গবেষণা যা বলছে তারমধ্যে সত্যতা থাকলে, গোপন পরকীয়া, অভিসার সহ নিয়ম মেনে বিবাহিত জীবন-  দুইয়ের মেলবন্ধন ঘটলে দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্থ হবে না বলেই জানাচ্ছেন গবেষণালব্ধ ফলের বিশ্লেষকবৃন্দ। গবেষণার নির্যাস,  আইনের মতই জীবনে গ্রহণযোগ্য পরকীয়া ।।

About Post Author