Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২০ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৯০৫-ব্রিটিশ সংসদে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদন পায়।
১৯৪৭-মোহাম্মদ নাসির উদ্দীনের সম্পাদনায় বাংলায় মুসলিম নারীদের সচিত্র সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ প্রকাশিত।
১৯৬৯-অ্যাপোলো ১১ অভিযানের নভোচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র প্রথম মানুষ হিসাবে চাঁদে পা রাখেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮০৪-রিচার্ড ওয়েন, ইংরেজ জীববিজ্ঞানী, শারীরস্থানবিৎ ও জীবাশ্মবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০২- বাঙালি শিশুসাহিত্যিক ও কবি সুনির্মল বসু-র জন্মদিন আজ।
১৯১৯- নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী এডমন্ড হিলারী এদিন জন্মান। যিনি তেনজিং নরগের সাথে মে ২৯, ১৯৫৩ সালে এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন।
১৯৫০- নাসিরুদ্দিন শাহ্, ভারতীয় চলচ্চিত্র তারকা অভিনেতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২০- উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনসঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী শ্রী শ্রী মা সারদা দেবী আজকের দিনে প্রয়াত হন।
১৯৬৫- বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা বটুকেশ্বর দত্ত-র প্রয়াণ দিবস আজ।
১৯৭২-গীতা দত্ত , বাঙালি সঙ্গীতশিল্পী এদিন প্রয়াত হন।
১৯৭৪ – প্রথিতযশা সঙ্গীতশিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্ত-র প্রয়াণ দিবস আজ।

About Post Author