সময় কলকাতা ডেস্কঃ কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের জনপ্রিয়তা গোটা বিশ্বে সমাদৃত। সঙ্গীতজগতের সেই সুপারস্টার আসতে চলেছেন এই দেশেও।

সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি জানিয়েছেন, পপতারকা তাঁর বিশ্ব জুড়ে সফর শুরু করতে চলেছেন। ‘জাস্টিন ওয়ার্ল্ড ট্যুর’-এর ঘোষণা করে গায়কের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ১৮ নভেম্বর দিল্লিতে তিনি শো করতে আসছেন। রাজধানীর জওহরলাল নেহরু স্টেডিয়ামে হতে চলেছে সেই শো। প্রসঙ্গত ৩১ জুলাই থেকে শুরু হতে চলেছে জাস্টিন বিবারের ‘জাস্টিন ওয়ার্ল্ড ট্যুর’। এই খবর প্রকাশিত হতেই ইতিমধ্যেই জনপ্রিয় পপ তারকার শো দেখার জন্য শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রির ধুম। ভারতবর্ষেও জাস্টিন যথেষ্ট জনপ্রিয়। তাই তাঁর শো ঘিরে যে পরিমাণ উত্তেজনা তৈরি হতে চলেছে, তা অনুমেয়ই।

প্রসঙ্গত, ২০১৭ সালে শেষবারের মত ভারত সফরে এসেছিলেন পপ তারকা। সেবার মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে জমজমাট শো করে গিয়েছিলেন জাস্টিন বিবার। দীর্ঘ পাঁচ বছর পর ফের ভারতবর্ষে পা পড়তে চলেছে তাঁর। এবার নিজেই জানিয়েছেন, তিনি ভারতবর্ষে আসতে চলেছেন। সব মিলিয়ে ৪০টি দেশে সফর করতে চলেছেন এই পপ তারকা। সদ্যই র়্যামসে হান্ট সিনড্রোম থেকে মুক্তি পেয়েছেন তিনি। তাই তাঁর বিশ্ব সফর ঘিরে কার্যত উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র