সময় কলকাতা ডেস্কঃ বাংলা চলচ্চিত্র প্রেমীদের জন্য একটা দারুন সুখবর। টলিউড পেরিয়ে এবার সোজা বলিউডে পা রাখতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। আর প্রথম কাজেই জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে কাজ করবেন রাজ। জানা গিয়েছে সিনেমা নয়, একটি ওয়েব সিরিজের পরিচালনা করবেন রাজ। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের একটি ওয়েবসিরিজ পরিচালনা করবেন তিনি।

জানা গিয়েছে,২০২৩ এর জানুয়ারি থেকে নতুন এই ওয়েব সিরিজটির শ্যুটিং শুরু হবে। যদিও এই প্রসঙ্গে রাজ এখনও পর্যন্ত মুখ খুলতে চাননি। এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলেই জানিয়েছেন রাজ। সেই জন্য অবশ্যই চলচ্চিত্র প্রেমীদের ধৈর্য্য ধরতে হবে। কিছুদিন আগেই রাজ নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বলিউড, আই অ্যাম কামিং।’ ভিডিওটি মজার হলেও জল্পনা আরও উসকে দেয়।

সম্প্রতি আবিরের হিন্দি ওয়েব সিরিজ অবরোধ ২ মুক্তি পেয়েছে। পরম এবং শাশ্বত বেশ কয়েক বছর আগেই বলিউডে হাতে খড়ি করে ফেলেছেন। এবার রাজের পালা। টলিউডের পরিচালকদের বলিউড পাড়ি দেওয়ার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। এই মুহূর্তে সৃজিত মুখোপাধ্যায় সমান তালে কাজ করছেন বাংলা এবং হিন্দি ইন্ডাস্ট্রিতে। সদ্য মুক্তি পেয়েছে সৃজিতের ছবি ‘সাবাশ মিঠু’,‘শেরদিল’। শুধু পরিচালকই নয়, বহু অভিনেতা-অভিনেত্রীরাও বলিউডে কাজ করছেন। সেই তালিকায় রয়েছেন আবির, তনুশ্রী।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র