Home » রাইসিনা দ্রৌপদীর দখলে

রাইসিনা দ্রৌপদীর দখলে

সময় কলকাতা ডেস্ক : তৃতীয় রাউন্ডের ফলগণনার শেষেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্ধারিত। প্রত্যাশামতই পঞ্চদশ রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। তিনি প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি।

১৮ তারিখ রাষ্ট্রপতি নির্বাচনে যা ভোট পড়েছিল তার নিরিখে জয়ের জন্য প্রয়োজন ছিল ৫,৪০,৯৯৬ ভোট ।তৃতীয় রাউন্ডেই বাজিমাত করেন এনডিএ সমর্থিত দ্রৌপদী মুর্মু। তৃতীয় রাউন্ডের শেষেই তিনি পেয়ে যান ৫,৭৭,৭৭৭টি ভোট।রাষ্ট্রপতি হিসেবে বেশ কিছু নজির গড়েছেন দ্রৌপদী মুর্মু। একইসাথে তৃতীয় রাউন্ডের শেষে একটি আশ্চর্য তথ্য সামনে উঠে এসেছে। দ্রৌপদী মুর্মুকে যে দলগুলি সমর্থন করে নি তাদের মধ্যে ১৭ জন সাংসদ ক্রস ভোট করেছেন দ্রৌপদীকে।দেশের প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি।প্রতিভা পাতিল ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি। পাশাপাশি বয়সে দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। নিলাম সঞ্জীব রেড্ডি এতদিন পর্যন্ত ছিলেন বয়সে সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি।।

About Post Author