Home » উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেনা তৃণমূল

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেনা তৃণমূল

সময় কলকাতা ডেস্কঃ ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। এবার উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকের পর এমনটাই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের দাবি, তৃণমূলের ৮৫ শতাংশ সাংসদ এদিন বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানেই তারা জানিয়েছেন, আলোচনা না করেই যেহেতু বিরোধী প্রার্থী ঠিক হয়েছে। তাই উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল ভোট দেবে না।

এদিন বিকেলে তৃণমূল নেত্রীর উপস্থিতিতে দলের সব সাংসদ সদস্যরা বৈঠক করেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমরা রাজ্যপাল থাকাকোলীন জগদীপ ধনকড়ের ভূমিকা ও দৃষ্টিভঙ্গি দেখেছি। ধনকড়কে কোনো মতেই সমর্থন করা যায় না। অন্যদিকে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকেও সমর্থন করবে না তৃণমূল। এনডিএ প্রার্থীকে সমর্থনের কোনো প্রশ্নই আসছে না। সেকারণেই উপরাষ্ট্রপতি ভোটে তৃণমূল ভোটদানে বিরত থাকবে। পাশাপাশি অভিষেক জানান,সংসদে ৩৫ জন সাংসদ আছে। তাই সম্পূর্ণ ভোটিং বয়কট করছে তৃণমূল।‘ যদিও মার্গারেট আলভার নাম ঘোষণার পরই মহারাষ্ট্রের এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেছেন, বৈঠকের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা হলেও তা সম্ভব হয়নি।

১৭ জুলাই,রবিবার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। মমতার সাথে তাঁর সুসম্পর্ক কোনদিনই ছিল না। নীতিগতভাবে তাঁদের সম্পর্কটা ছিল আদায়-কাঁচকলায়। যদিও দুজনেই প্রকাশ্যে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। এবার সেই উপরাষ্ট্রপতি পদেই ভোটদানে বিরত থাকছে জোড়াফুল। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

About Post Author