Home » রাজধানীতে গণধর্ষণ! আটক ৪

রাজধানীতে গণধর্ষণ! আটক ৪

সময় কলকাতা ডেস্ক: স্টেশনের মধ্যেই গণধর্ষণ। রেলওয়ে কর্মীদের বিরুদ্ধে উঠেছে গণধর্ষণের অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই ছড়িয়েছে চাঞ্চল্য।

২১ জুলাই, বৃহস্পতিবার রাতে দিল্লির এক রেলওয়ে স্টেশনে যৌন লালসার শিকার হন ৩০ বছর বয়সী এক যুবতী। ঘটনায় সতীশ কুমার,বিনোদ কুমার,মঙ্গল চাঁদ মীনা এবং জগদীশ চাঁদ নামের এই চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। প্রত্যেকেই রেলের ইলেকট্রিক বিভাগের কর্মী। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় বিগত এক বছর ধরে তিনি আলাদাই থাকতেন। সম্প্রতি সতীশ কুমার নামের ওই রেল কর্মচারীর সঙ্গে আলাপ হয় এই যুবতীর। চাকরির প্রতিশ্রুতি দিয়েই গত ২১ জুলাই রাত সাড়ে ১০টা নাগাদ ওই যুবতীকে নিয়ে স্টেশনে যান তিনি । অভিযোগ, তারপরেই ইলেকট্রনিক বিভাগের একটি ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষ়ণ করে ওই চার অভিযুক্ত।

ঘটনার অভিযোগে চারজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি ও ৩৪২ ধারা মামলা রুজু করা হয় বলেই সূত্রের খবর। এই ঘটনা ফের দেশের রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।

About Post Author