সময় কলকাতা ডেস্ক: লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চাইলেন বলিউড সুপারস্টার সলমন খান। শুক্রবার মুম্বই পুলিশ কমিশনার ভিভেক পান সালকার-এর অফিসে যান তিনি। এদিন কমিশনারের সঙ্গে দেখা করে নিজের আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে লিখিত আবেদন জানান সলমন। মাস খানেক আগে প্রাতর্ভ্রমণের সময় এক হুমকি ভরা চিঠি পান সলমন খানের বাবা সেলিম খান। তাতে পরিষ্কার তাকে হত্যা করার কথা জানানো হয়।

জানা যায়, সেলিম খানের নিরাপত্তারক্ষীরা ওই হুমকি চিঠিটি আবিষ্কার করেন। প্রতিদিন সকালবেলা হাঁটতে বেরোন সেলিম খান। তাঁর সঙ্গে থাকেন নিরাপত্তারক্ষীরা। হাঁটার পর প্রতিদিন একটি নির্দিষ্ট বেঞ্চে বসেন তিনি। সেই খানেই উদ্ধার করা হয় চিঠিটি। পুলিশের সহায়তায় সেখানের CCTV ফুটেজ থেকে জানা যায় গোটা ঘটনায় জড়িত লরেন্স বিসনই গ্যাং ।
বিগত কিছুদিন আগে অভিনেতা কৃষ্ণসার হরিণের হত্যা করার কারণেই লরেন্স বিসনই এর এই আক্রোশ। লরেন্স জাট সম্প্রদায় ভুক্ত হওয়ায়, কৃষ্ণসার হরিণ তাদের জন্য অনেক পবিত্র। তিনি এও জানান কৃষ্ণসার হরিণ হত্যার জন্য কোনদিনও সলমন খানকে ক্ষমা করবেন না তিনি।

সূত্রের খবর, প্রাণনাশের ক্রমাগত হুমকির কারণে এ বছর ইদেও বাড়ির বাইরে দেখা যায়নি ভাইজানকে। তাঁর বাড়ির সামনে ভক্তরা ভিড় করলেও অন্যান্য বারের মতো দেখতে পাওয়া যায়নি সাল্লু ভাইকে। ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন বলিউড এই সুপারস্টার। এই ঘটনার পর সলমনের পুলিশি নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলেই সূত্রের খবর।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র