সময় কলকাতা ডেস্কঃ একদিনের হেফাজতের পর ফের সোমবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। আদালতে তোলার আগে অর্পিতাকে ফের জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। একদিনের ইডি হেফাজতে রাতভর অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। ইতিমধ্যেই অর্পিতার ফ্ল্যাট থেকে নিয়োগ সংক্রান্ত একাধিক নথি উদ্ধার করা হয়। তল্লাশি চলাকালীন অর্পিতার একাধিক সম্পত্তির হদিশ মিলেছে।

অন্যদিকে রবিবার আদালত থেকে একদিনের ইডি হেফাজতের নির্দেশের পর সিজিও কমপ্লেক্সে রওনা দেয় ইডির কনভয়। কিন্তু মাঝপথেই দুর্ঘটনার মুখে পরে ইডির কনভয়। এদিন সল্টলেক থেকে অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে ইডির কনভয় যাচ্ছিল সিজিও কমপ্লেক্সের দিকে। মাঝপথে যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশেই হঠাৎ একটি গাড়ি ধাক্কা মারে অর্পিতার গাড়িতে। ঘটনার পর সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয় নিরাপত্তা।
উল্লেখ্য,এসএসসি নিয়োগ দুর্নীতি মামালার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীর বাড়ি সহ মোট ১৩ জনের বাড়িতে শুক্রবার তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই অভিযানে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি তল্লাশি চালিয়ে নগদ ২১ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ইডি। পাশাপাশি উদ্ধার হয়েছে বৈদেশিক মুদ্রা সহ ২০ টি মোবাইল ফোন। যদিও তদন্তে ইতিমধ্যেই অর্পিতার অসহযোগিতার অভিযোগও উঠেছে।।


More Stories
ভোট চলছে, প্রথমবার প্রার্থী হওয়া প্রশান্ত কিশোরের দিকে চোখ দেশের
মঙ্গল মিলন :এনসিপিআই থেকে কি সুদীপ- কাকলিরা বিজেপিতে?
প্রশ্নপত্র বিরোধী বিল পেশ,তুমুল বিশৃঙ্খলা সংসদের উভয়পক্ষে