সময় কলকাতা ডেস্কঃ আজ ২৮ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০৮ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৯১৩-বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠা হয়।
১৯১৪ -অস্ট্রিয়া-হাঙ্গেরির সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
১৯৭৬ -চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লাখ লোকের প্রাণহানি হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৭৪ -প্রখ্যাত শিক্ষাবিদ ও চিকিৎসক বিমলচন্দ্র ঘোষ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১২ -কমল দাশগুপ্ত, আধুনিক সহজ সরল মেলোডি প্রধান বাংলা গানের সেরা সুরকার-এর জন্মদিন আজ।
১৯৩০ – বাঙালি নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এদিন জন্মান।
১৯৩৮ – ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক সুখেন দাস-এর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৭২ – বাঙালি মার্কসবাদী বিপ্লবী চারু মজুমদার আজকের দিনে প্রয়াত হন।
১৯৯২ – ভারতের প্রখ্যাত অভিনেতা আমজাদ খান –এর প্রয়াণ দিবস আজ।
১৯৯৭ – বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সত্য বন্দ্যোপাধ্যায় এদিন প্রয়াত হন।
২০১০ – শ্যামল গুপ্ত, আধুনিক বাংলা রোমান্টিক গানের গীতিকার আজকের দিনে প্রয়াত হন।
২০১৬ – ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী মহাশ্বেতা দেবীর প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি