Home » ইডি’র নজরে অর্পিতার বিপুল সম্পত্তি

ইডি’র নজরে অর্পিতার বিপুল সম্পত্তি

সময় কলকাতা ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম গোটা রাজ্য রাজনীতি। তারই মধ্যে এবার ইডি’র নজরে অর্পিতা মুখোপাধ্যায়ের বিপুল সম্পত্তি। ইতিমধ্যেই শনিবার সকাল পর্যন্ত অর্পিতার মোট ৮ টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অর্পিতার পরিবার-পরিচিতদের আর্থিক লেনদেনের দিকেও নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। একটি ভুয়ো সংস্থার নামে অর্পিতার মোট আটটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল বলেই জানা গিয়েছে।

শনিবার সেই অ্যাকাউন্টগুলিই ফ্রিজ করেছেন তদন্তকারী আধিকারিকরা। তবে ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমেই কি বেআইনি আর্থিক লেনদেন চলত? এমনটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। জানা গিয়েছে,অনন্ত টেক্সটাইল প্রাইভেট লিমিটেড নামের একটি টেক্সটাইল কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন চলত পার্থ-অর্পিতার। এমনকী ওই টেক্সটাইল সংস্থার মালিকের সঙ্গে নাকি মধুর সম্পর্ক ছিল পার্থর। এছাড়াও ওই সংস্থার একাধিক অনুষ্ঠানেও দেখা যেত পার্থকে।

খুব শীঘ্রই ওই সংস্থার মালিককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই ইডি সূত্রে জানা গিয়েছে। যদিও এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের প্রথম থেকেই এই সংস্থার উপর নজর রাখছিল ইডি।

About Post Author