সময় কলকাতা ডেস্কঃ রাষ্ট্রপতি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে মধ্যপ্রদেশের ডিন্ডোরী থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা ওম প্রকাশ ধ্রুব।
প্রসঙ্গত, দিল্লিতে একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রপতি সম্পর্কে এই মন্তব্য করেন কংগ্রেস সাংসদ৷ তাঁর এই মন্তব্যকে ঘিরেই উত্তাল হয়ে উঠেছে লোকসভা। এই মর্মে শাসক ও বিরোধী দলের বাদানুবাদ, হই-হট্টগোলের জেরে কার্যত মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। ঘটনায় সরব কেন্দ্রীয়মন্ত্রী এবং বিজেপি নেতা নেত্রীরা।

অধীর রঞ্জন চৌধুরীকে তীব্র ভাষায় আক্রমণ শানান স্মৃতি ইরানি। পরবর্তীতে অধীর রঞ্জন চৌধুরী রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনার জন্য রাষ্ট্রপতির সময় চান। তিনি জানান হিন্দিতে ভালো নয় বলে মুখ ফসকে কথাটা বলে ফেলেছেন। তিনি পাল্টা অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে, সোনিয়া গান্ধীকে আক্রমণ করার জন্য। অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যের বিষয়টি সংসদে উপস্থাপন করেন স্মৃতি ইরানি। ক্রমাগত জল ঘোলা হচ্ছিল ,তারই মাঝে বিজেপি নেতা ওম প্রকাশ ধ্রুব অধীর রঞ্জন চৌধুরী বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন।


More Stories
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?
দাতিয়ায় উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি, জয়ী কংগ্রেস
গুজরাটে মাঞ্জালপুরে বিজেপি জয়ী