সময় কলকাতা ডেস্কঃ রবিবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং সকাল ৭.৫৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনও খবর নেই। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মধ্যে।
জানা গিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের কাঠমান্ডু থেকে ১৪৭ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্বে। সমগ্র উত্তরবঙ্গ এবং সিকিমেও কম্পন অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতা মাঝারি হলেও বেশিক্ষণ স্থায়ী ছিল না।

এর আগে ২৫ জুলাইও নেপালে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৭। সেসময় স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠে নিরাপদ আশ্রয়ে চলে যান।


More Stories
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ