সময় কলকাতা ডেস্কঃ অপেক্ষার অবসান। মুক্তি পেল ‘কলকাতা চলন্তিকা’-র ট্রেলার। ২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলারে বেশ কয়েকজনের গল্প ফুটে উঠেছে। নির্মীয়মান পোস্তা উড়ালপুলের সঙ্গে জড়িয়ে রয়েছে, এমন অজস্র মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা দেখা গিয়েছে ট্রেলারে।
সালটা ২০১৬। ব্যস্ত শহর কলকাতায় হঠাৎই ছন্দপতন। উত্তর কলকাতায় বিবেকানন্দ রোডের উপর ভেঙে পড়ল নির্মীয়মান পোস্তা উড়ালপুলের একাংশ। চারিদিকে প্রাণ হারানোর আর্তনাদ, চিৎকার। সেই দিনের ক্ষত আজও যেন ভেসে ওঠে শহর কলকাতার বুকে। সেই ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠেছিল তিলোত্তমার প্রত্যেকটি মানুষ। ৬ বছর পেরিয়ে কেমন আছে কলকাতা সেই বিষয়বস্তু নিয়েই তৈরি হয়েছে পাভেলের নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা’। কলকাতা শহরের গল্প বলবে পাভেলের এই নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা।
ছবিতে ভিন্ন লুকে দেখা গেল এক ঝাঁক তারকাকে। একজন রাজনৈতিক ক্যাডারের ভূমিকায় দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। পুলিশের ভূমিকায় থাকছেন অপরাজিতা আঢ্য। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ইশা সাহা,সৌরভ দাস,শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত ওরফে বং গাই, অনামিকা সাহা।

পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়া,ও তার এক বিবর্ণ চিত্র দেখা যাবে এই ছবিতে। পুরোপুরি ভিন্ন স্বাদের ছবি এটি। ছবিটি মুক্তি পাবে ‘বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে। ‘কলকাতা চলন্তিকা’-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপক স্বাতী বিশ্বাস।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত