Home » প্রকাশ্যে ‘ভাগাড়’-এর পোস্টার! 

প্রকাশ্যে ‘ভাগাড়’-এর পোস্টার! 

সময় কলকাতা ডেস্কঃ মুক্তি পেল অম্লান মজুমদার পরিচালিত ওয়েব সিরিজ ‘ভাগাড়’-এর পোস্টার। সিরিজটি মুক্তি পাচ্ছে ক্লিক ওয়েব প্ল্যাটফর্মে। জানা গিয়েছে,এই সিরিজে ঐন্দ্রিলা ও সব্যসাচীকে একসঙ্গে দেখতে পাবেন দর্শকরা। কিন্তু জুটি হিসেবে দেখা যাবে না তাঁদের।

ওয়েব সিরিজটির পোস্টারে দেখা গিয়েছে একটি ভাগাড়ের ছবি। ভাগাড়ের মাঝেই সাদা চেক শার্ট পরে এক ব্যক্তি মাথায় হাত দিয়ে বসে আছে। আর উপর থেকে ঝুলছে ফাঁসির দড়ি। ওই ব্যক্তিটি হলেন সব্যসাচী। জানা গিয়েছে,যে মানুষটা আত্মহত্যা করতে চাইত,অবসাদে ভুগত, সে হঠাৎ করে কীভাবে জীবনমুখী হয়ে উঠল, তারই গল্প বলবে ‘ভাগাড়’। হারতে হারতে জিতে যাওয়া এক মানুষের গল্পই বলবে এই ওয়েব সিরিজটি। ঐন্দ্রিলা ও সব্যসাচী ছাড়াও এই ওয়েব সিরিজে দেখা যাবে বিপ্লব বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, প্রীতম দাস, পূজা সরকার, অম্লান মজুমদার, সুমন্ত মুখোপাধ্যায়কে।

 

২০১৮ সালে পাড়ার দোকান থেকে শুরু করে নামীদামী হোটেল-রেস্তোরাঁর হেঁশেল থেকে উদ্ধার করা হয়েছিল ভাগাড়ের মাংস। সেসময় ভোজনরসিক বাঙালির অবস্থা কেমন হয়েছিল? সেই প্রেক্ষাপটকেই সিনেমায় তুলে আনবেন পরিচালক অম্লান মজুমদার। শুধু সমাজ নয়,একটি বাড়ির হেঁশেলেও কীভাবে সব জায়গায় আবর্জনা জমে যায়, সেই সমস্যার কথাই তুলে ধরবে এই সিরিজ। সমাজের উদ্দেশ্যে এক অভিনব বার্তা দেবে ‘ভাগাড়’।

About Post Author