সময় কলকাতা ডেস্কঃ গভীর রাতে মর্মান্তিক ঘটনা জলপাইগুড়িতে। কোচবিহার থেকে জল্পেশের শিবমন্দিরে যাওয়ার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ১০ জন পূণ্যার্থীর। পাশাপাশি ১৫-১৬ জন পূণ্যার্থী আহত হয়েছেন। আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কোচবিহারের শীতলকুচি থেকে ডিজে বক্স নিয়ে ২৭ জনের একটি পূণ্যার্থীদের দল পিক-আপ ভ্যানে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার করলে আচমকাই গাড়িতে শর্ট সার্কিট হয়। যার জেরে বিদ্যুৎস্পষ্ট হয়ে যায় একাধিক পুণ্যার্থী। তৎক্ষণাৎ পূণ্যার্থীদের মধ্যে বেশ কয়েকজন অচৈতন্য হয়ে পড়েন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বান্ধা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ১০ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকিদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মেখলিগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে,ওই গাড়িটিতে ডিজে চলছিল। গাড়িতে থাকা জেনারেটর দিয়েই ডিজে বাজানো হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, সেই জেনারেটরটি থেকে শর্ট সার্কিট হয়ে এই ঘটনাটি ঘটেছে। গাড়িটিকে আটক করা হয়েছে। পাশাপাশি গাড়ির চালকের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের চোখ এড়িয়ে কীভাবে ডিজে বক্স গাড়িতে নিয়ে রওনা দেয় ওই পুর্ণার্থীর দল। গোটা ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলছে মৃতদের পরিবার।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী