Home » রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা

রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা

সময় কলকাতা ডেস্কঃ শিক্ষক দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫১ কোটি টাকা সহ বিপুল পরিমাণ সোনা-গয়না। শিক্ষক দুর্নীতি মামলায় মুখ পুড়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরও। চাকরি হারিয়েছেন পরেশ-কন্যা অঙ্কিতা। এই টালমাটাল পরিস্থিতিতেই সোমবার বেলা বারোটায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বসার কথা রয়েছে। পাশাপাশি, এদিনই স্কুল সার্ভিস কমিশন ও শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তবে, এদিনের এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেননা এর আগে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরেই মন্ত্রিসভা ফের সাজানোর ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। এহেন পরিস্থিতিতে কে খোয়াবেন মন্ত্রিত্ব? কার হবে প্রাপ্তি? কার কার কাছে কি কি দফতর যাওয়ার সম্ভাবনা? তবে কি মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়র? এসব নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।

জানা গিয়েছে,সোমবারই মন্ত্রিসভার বৈঠকের পুরো প্রক্রিয়া শেষ করতে চান মুখ্যমন্ত্রী। কেননা ৪ আগস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন তিনি। ৬ অগস্ট নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন মমতা। ওই দিনই উপরাষ্ট্রপতি ভোট। লোকসভা ও রাজ্যসভার সাংসদরা এই ভোটে অংশ নেবেন। যদিও তৃণমূল কংগ্রেস সাংসদরা ভোটে অংশ না-নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য,২০১৬ সালের ২৮ মে দ্বিতীয়বার সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তৎকালীন তৃণমূলের তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেসময় লিখেছিলেন অর্থবহ কথাও। রাজনৈতিক মহলে কাণাঘুষো রয়েছে, পার্থ-অভিষেকের মধ্যে সম্পর্ক ভালো নয়। তবে, সময় কিছুটা বদলেছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলে গুরুত্বও বেড়েছে তাঁর। অভিষেকের মতামত কি এবার গ্রহণ করা হবে ? সমস্ত প্রশ্নের উত্তর মিলবে মন্ত্রিসভার বৈঠকের পরেই।

About Post Author