সময় কলকাতা ডেস্কঃ তাঁর সঙ্গে নাম জড়িয়েছে বহু বঙ্গললনার। অধ্যাপিকা থেকে মডেল-অভিনেত্রী, সকলের সঙ্গেই নাকি ঘনিষ্ঠতা ছিল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সেই তালিকায় সংযোজিত হল আরও এক মহিলার নাম। সেই মহিলা আবার মালদহ হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের কিষান সেলের প্রাক্তন সদস্যা তথা যুব তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। পাশাপাশি প্যান্ডোরার বক্সের মত একের পর এক বান্ধবীদের তালিকাও প্রকাশ্যে এসেছে। সেই বান্ধবীদের মধ্যে একজনের ঘর থেকে তো আবার টাকার পর টাকা উদ্ধার হয়ে চলেছে। বঙ্গবাসীর সেই সব হজম করতেই রীতিমত হাঁফ ধরছে। এরই মাঝে নতুন করে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে থাকা আরও এক জননেত্রীর ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে পার্থবাবুর সঙ্গে দেখা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বড়াই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন জেলা কিষাণ সেলের সদস্যা তথা সক্রিয় যুব তৃণমূল কর্মী সালমি খাতুনকে।
অন্যদিকে এই মহিলার সঙ্গে যখন এই বিষয়ে কথা বলার চেষ্টা করা হয়, অভিযোগ, তখন রীতিমত শ্লীলতাহানি কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি পেতে হয়েছে সাংবাদিকদের। তাঁর সাফাই, ছবি তুললেই কারোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় না। এই ধরণের সুরটা কেমন চেনা চেনা লাগছে না? বিরোধীরা একে তে তো মুখিয়ে রয়েছেন পার্থ প্রসঙ্গে বলার জন্য। এহেন পরিস্থিতি ছবি ভাইরাল হওয়ায় এই যুব কর্মীর সঙ্গেও পার্থ চট্টোপাধ্যায়ের অর্থ লেনদেনের প্রসঙ্গ টেনে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

পার্থর অর্থশাস্ত্রের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নানা সময় নানান ধরণের মিমস শেয়ার হয়েছে, যার সারবত্তায় নারীসঙ্গকেই কটাক্ষ করে চলেছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে জেলা তৃণমূলের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। বলাই বাহুল্য এই ভাইরাল ছবির জল বহুদূর গড়িয়ে গেল বলে!!


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু