Home » আগ্নেয়াস্ত্র রাখার লাইন্সেস পেলেন সলমন

আগ্নেয়াস্ত্র রাখার লাইন্সেস পেলেন সলমন

সময় কলকাতা ডেস্কঃ আগ্নেয়াস্ত্র রাখার লাইন্সেস পেলেন সলমন খান। জানা গিয়েছে, পাঞ্জাবের গায়ক সিধু মুসে ওয়ালার খুনের পর থেকেই সলমনকেও খুনের হুমকি দেওয়া হচ্ছিল। তারপরই নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য সলমন বন্দুক রাখার অনুমতি চেয়ে মুম্বই পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। এবার ভাইজানকে সেই বন্দুক রাখারই অনুমতি দিল মুম্বই পুলিশ।

জানা গিয়েছে,কয়েক মাস আগেই কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের তরফে সলমন এবং তাঁর বাবা সেলিম খানকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। সেখানে লেখা ছিল,গায়ক সিধুকে যেমনভাবে খুন করা হয়েছে, ঠিক একই পরিণতি হবে বাবা এবং ছেলের। এরপরেই জুলাই মাসে মুম্বইয়ের পুলিশ কমিশনার বিবেক ফানসলকরের সঙ্গে দেখা করেন সলমন। সেসময়ই আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চান ভাইজান। এরপরই মুম্বই পুলিশের সদর দফতরে সলমনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও করা হয়, যা বন্দুকের অনুমোদন পাওয়ার জন্য বাধ্যতামূলক।

প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ শিকার মামলায় অন্যতম অভিযুক্ত সলমন খান। সূত্রের খবর, তারপর থেকেই লরেন্স বিষ্ণোই নিজের শত্রু হিসেবে মনে করে সলমনকে।

About Post Author