Home » কাজ না পাওয়া নিয়ে বিস্ফোরক মল্লিকা

কাজ না পাওয়া নিয়ে বিস্ফোরক মল্লিকা

সময় কলকাতা ডেস্কঃ  দীর্ঘদিন অনস্ক্রিনে দেখা যায় নি মল্লিকা শেরাওয়াতকে। সম্প্রতি তাঁর নতুন একটি ছবির সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘সবার হাতের পুতুল হতে পারিনা তাই কাজ পাইনা।’ এই বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বলি পাড়ায়।

মার্ডার ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন বিশিষ্ট অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। এই ছবিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তারপর একে একে বেশ কয়েকটি জনপ্রিয় ছবির উত্তেজক দৃশ্যে ধরা দিয়েছেন তিনি। অনেকে আবার বলেন, যৌন দৃশ্য করার জন্যই বলিউডে পা রেখেছেন তিনি।

প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে তাঁর প্রথম ছবির সহ অভিনেতা ইমরান হাশমি জানান, তিনি আর কখনই মল্লিকার সাথে কাজ করতে চান না। মল্লিকার স্পষ্ট উত্তর, কারোর হাতের পুতুল নন তিনি।

সম্প্রতি রজত কাপুরের পরিচালনায় ‘আরকে’ ছবিতে দেখা যাবে মল্লিকাকে। এই ছবির একটি সাক্ষাৎকারে, তাঁর দীর্ঘদিন বলিউডে না আসার কারন জানতে চাওয়া হলে, তিনি সাফ জানিয়ে দেন, বলিউডের প্রথম সারির অভিনেতাদের সাথে যারা রাত কাটায় তাদের কাজের অভাব হয়না, আমি পারিনা তাই কাজ পাইনা। এই মন্তব্যকে ঘিরেই সরগরম গোটা বলিউড।

বলা বাহুল্য, বলিউড সম্পর্কে এরুপ মন্তব্য নতুন নয় আগেও অনেকের মুখে শোনা গেছে এই একই অভিযোগ।

About Post Author