Home » প্রকাশ্যে হামি-২ ছবির পোস্টার!

প্রকাশ্যে হামি-২ ছবির পোস্টার!

সময় কলকাতা ডেস্কঃ বন্ধুত্বের দিবসে বন্ধুত্বের হাত বাড়াল ‘উইন্ডোজ’। প্রকাশ পেল ‘হামি ২’ ছবির প্রথম পোস্টার। বড়দিনের আগেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

যদিও ‘হামি টু’-এর পোস্টারে কোনও অভিনেতা বা অভিনেত্রীর মুখ দেখা যায়নি । সেখানে শুধু চাঁদ, তারাদের মাঝে ছোট ছোট শিশুদের দেখা গিয়েছে। সাজ পোশাকে রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। পোস্টার দেখে বোঝাই যাচ্ছে পুরোটাই অ্যানিমেশনে করা হয়েছে।

‘উইন্ডোজ প্রোডাকশনের’ তরফে পোস্টারটি শেয়ার করে বন্ধুত্বের বার্তা দেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা, ‘হামির জগতে নো ঝগড়াঝাঁটি নো রাগ, শুধু ভালোবাসা আর টিফিন হবে ভাগ… নেই কোন কম্পিটিশন কেউ নয় শত্রু, হামির জগতে সবাই সবার খুব ভালো বন্ধু!’ জানা গিয়েছে, এবার ‘হামি টু’-এ একাধিক চমক থাকবে। বড় পর্দায় যে ‘হামি’-র সিক্যুয়েল ‘হামি টু’ আসছে। সেকথা আগেই ঘোষণা করেছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গত বছর থেকেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘হামি’ ছবিটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। এখন দেখার বিষয় হামি-২ মানুষের মনে কতটা সাড়া ফেলতে পারে। অন্যদিকে, ‘উইন্ডোজ’ প্রযোজিত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘বেলাশুরু’। পাশাপাশি চলতি মাসেই মুক্তি পেতে চলেছে ‘উইন্ডোজ’-এর লক্ষ্মী ছেলে।

About Post Author