সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার থেকে রাজ্য-রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শুভ্রা ঘোড়ুই। এবার শুভ্রা ঘোড়ুইকে ‘প্রকৃত মহিষাসুরমর্দিনী’ বলে আখ্যা দিলেন ভারতীয় জনতা পার্টির আইটি বিভাগের সর্বভারতীয় প্রধান তথা রাজ্যে সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য। তাঁর মতে, এই মহিলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যূত করতে পারবেন।
টুইটে শুভ্রা দেবীর খালি পায়ে হেঁটে যাওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন অমিত মালব্য। তাঁর সেই হেঁটে যাওয়াকেই দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছেন তিনি। টুইটে অমিত মালব্য লিখেছেন, ‘এই মহিলাই প্রকৃত মহিষাসুরমর্দিনী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতার সিংহাসন থেকে টেনে নীচে নামাতে পারবে। শুভ্রা দেবী তৃণমূলের সমস্ত দুর্নীতির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে বাংলার প্রতিরোধের প্রতীক।
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার গৃহবধূ শুভ্রা ঘোড়ুইকে এবার ইতিহাস বইয়ের পাতায় জায়গা করে দেওয়ার দাবি জানালেন বিজেপি নেতা অনুপম হাজরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনটাই আর্জি জানিয়েছেন তিনি। এর আগেও পার্থ চট্টোপাধ্যায়ের নাম ইতিহাস বই থেকে সরানোর দাবিতে সরব হয়েছিলেন অনুপম।
উল্লেখ্য, মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন ওই মহিলা। এরপর পার্থকে দেখা মাত্রই তাঁকে লক্ষ্য করে জুতো ছুড়লেন ওই মহিলা। যদিও জুতো গায়ে লাগেনি পার্থর। গাড়িতে লেগেই তা পড়ে যায়।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?