Home » কমনওয়েলথ গেমসে আরও এগিয়ে ভারত

কমনওয়েলথ গেমসে আরও এগিয়ে ভারত

সময় কলকাতা ডেস্কঃ বার্মিংহামের কমনওয়েলথ গেমসের আসরের পঞ্চম দিন পেরিয়ে যেতে চলল। এরই মধ্যে পদকতালিকায় ষষ্ঠ স্থানে নিজের জায়গা পাকা করে নিয়েছে ভারত। টানটান উত্তেজনার ম্যাচ এবং ইভেন্টগুলিতে দুর্দান্ত প্রদর্শন করে উপস্থিত দর্শকদের একের পর এক মুহূর্ত উপহার দিয়ে চলেছেন ভারতীয় খেলোয়াড়রা। এই মুহূর্তে দেশের অ্যাথেলিটরা মোট ১৩টি পদক অর্জন করেছেন সোনা রূপো ব্রোঞ্জ মিলিয়ে। ৫টি সোনা, ৫টি রূপো ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন দেশের সেরা ভারোত্তোলক, শাটলার, ক্যারাটে এবং লন বলের অ্যাথেলিটরা।

অন্যদিকে টেবিল টেনিসে চমৎকার প্রদর্শন করে পঞ্চম সোনার পদক অর্জন করেছেন ভারতীয় টেবিল টেনিসের পুরুষদের দল। ফাইনাল ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ খেলে ১৩-১১, ১১-৭, ১১-৫ সেটে প্যাডলাররা ম্যাত ছিনিয়ে নেন ইয়ং কোয়েক এবং ইউ পাং জুটির থেকে। সাথিয়ান জ্ঞানসেকরন এবং হরমীত দেশাই ভারতের হয়ে টেবিল টেনিস ডাবলসে সোনার পদকটা জিতে নেওয়ার রাস্তা তৈরি করে দেন। যদিও এরপরের সিঙ্গলসে ১-৩ সেটে হেরে যান শরৎ কমল। যদিও সেই হারের ব্যবধান যাতে বেড়ে না যায়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে সিঙ্গলসে নামেন সাথিয়ান জ্ঞানসেকরন। তৃতীয় সিঙ্গলস ম্যাচ জিতে নেন ৩-১ ব্যবধানে। চতুর্থ ম্যাচে সেই আত্মবিশ্বাসের উপর ভর করেই হরমীত দেশাই সিঙ্গলস জিতে নেন ৩-০ সেটে। এই তিনটি ম্যাচের কারণে বিপত্তি হলেও শেষ পর্যন্ত ভারতের ঘরেই সোনা আসে।

অন্যদিকে একটুর জন্য সোনা হাতছাড়া হল ভারতীয় ব্যাডমিন্টন দলের। মঙ্গলবার প্রথম ম্যাচেই ছন্দ হারায় ভারতীয় পুরুষ ডাবলস জুটি। সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি তেন ফং অ্যারন চিয়া ও উই ইক সহের কাছে ১৮-২১ ও ১৫-২১ এর ব্যবধানে হার মানতে বাধ্য হয়। যদিও দ্বিতীয় ম্যাচে আবার দলকে আত্মবিশ্বাস জোগান তারকা পিভি সিন্ধু। মেয়েদের সিঙ্গলসে অলিম্পিক জয়ী শাটলার স্ট্রেট গেমে ম্যাচ ছিনিয়ে নেন গোহ জিন উইকের কাছ থেকে। এরপর পুরুষদের সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্তের জয় খানিকটা কাঙ্খিত থাকায় ব্যাডমিন্টন দলের আত্মবিশ্বাস বাড়তে থাকে। কিন্তু এদিন শ্রীকান্ত সকলকে হতাশ করে য়ংয়ের কাছে ২১-১৯, ৬-২১, ২১-১৬ স্কোরলাইনে হার স্বীকার করে নেন। চতুর্থ ম্যাচেও মেয়েদের ডাবলসের জয় হাতছাড়া হয় ভারতের। তাই এবারের টুর্নামেন্টে রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতকে।

About Post Author