সময় কলকাতা ডেস্কঃ বিউটি পার্লারের আড়ালেই রমরমিয়ে চলত দেহ ব্যবসা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি বিউটি পার্লারে হানা দেয় বারুইপুর থানার পুলিশ। সেখান থেকেই চার মহিলা সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বারুইপুরে ওই বিউটি পার্লারের ভেতরেই দেহ ব্যবসা চালানোর অভিযোগ করে স্থানীয়রা। এই নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন তারা। এরপর বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই পার্লারে তল্লাশি অভিযান চালায়। পার্লারের ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ পুলিশের। পার্লারের ভিতরেই ছোট্ট একটি কেবিনে চলছে দেহ ব্যবসা। সেই কেবিন থেকেই বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু যৌন মিলনের কাজে ব্যবহৃত জিনিসপত্র ও মদের বোতল।

ইতিমধ্যেই পুলিশ ওই পার্লারের মালকিন, ম্যানেজার সহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে,ধৃতদের মধ্যে চারজন মহিলা ও একজন পুরুষ। পার্লারের মালকিনের বাড়ি বারুইপুরে হলেও বাকিদের বাড়ি সোনারপুর ও মগরাহাট থানা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের শুক্রবার বারুইপুর মহাকুমা আদালতে পেশ করা হবে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী