সময় কলকাতা ডেস্কঃ ন্যাশনাল হেরাল্ড মামলাকে কেন্দ্র করে ক্রমশ বিতর্কের পারদ চড়ছে। বেকারত্ব ,মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জিএসটি ইস্যু নিয়ে দিল্লী সহ সারা দেশে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। দিল্লিতে রাষ্ট্রপতি ভবন অভিযান এবং প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের কর্মসূচির আশঙ্কা করে কার্যত দিল্লির একাধিক অঞ্চল নিরাপত্তার বলয়ে মুড়ে দিয়েছে আধা সামরিক বাহিনী এবং দিল্লি পুলিশ। বিজয়চকের রাস্তা এবং সংসদ থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত ব্যারিকেড দিয়ে অবরোধ করে দিয়েছে পুলিশ। ব্যারিকেডের ওপারে রাখা হয়েছে মহিলা প্যারা কর্মী, আধা সামরিক বাহিনী এবং পুলিশ কর্মীদের। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

জায়গায় জায়গায় কংগ্রেস কর্মীদের বিক্ষোভের ফলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লির বিভিন্ন অঞ্চলে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেছেন দেশে গণতন্ত্র বলে কিছু নেই, চারজনেই আজ একনায়কতন্ত্র চালাচ্ছে। বিভিন্ন প্রদেশের কংগ্রেসের নেতৃত্ব এবং কংগ্রেস কর্মীবৃন্দরাও বিক্ষোভ দেখিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। এদিন কালো পোশাক পড়ে সংসদ ভবনের সামনে বিক্ষোভ চলাকালীন আটক হন কংগ্রেস সংসদ রাহুল গান্ধী। সংসদ ভবনের সামনে এবং দিল্লির বিভিন্ন প্রান্তে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে হল্লা বোল স্লোগান তুলে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ন্যাশনাল হেরাল্ড মামলায় ইতিমধ্যেই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর ১০০০ কোটি টাকার সম্পত্তি সিল করেছে ইডি। মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি ,জিএসটি ,বেকারত্ব, নিয়ে কংগ্রেসের এই আন্দোলন কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলার পরিকল্পনা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন কংগ্রেসের সাংসদ মল্লিকার্জুন এবং কেসি বেণুগোপাল এ প্রসঙ্গে সংসদে নিজেদের বক্তব্য পেশ করেন। কংগ্রেস সাংসদরা লোকসভা এবং রাজ্যসভা কক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দেন। রাহুল গান্ধী এদিন বলেন, ‘দেশের মানুষের সমস্যাগুলি নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় সরকার। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সন্ত্রাস, এই ইস্যুগুলি সংসদে সম্মুখীন করা প্রয়োজন। সরকারের এজেন্ডা চার-পাঁচ শতাংশের মানুষকে কেন্দ্র করেই। এই চার-পাঁচ জন ব্যক্তির স্বার্থ রক্ষার্থেই সরকার চলছে। ধনকুবেরদের স্বার্থেই দেশের অর্থনীতি চালিত হচ্ছে।’


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর