সময় কলকাতা ডেস্ক : চলে গেলেন আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্না লোকগীতি শিল্পী জুডিথ ডারহাম। অস্ট্রেলিয়ার চার সদস্যর ‘দ্যা সিকার্স ‘ ব্যান্ডের অন্যতম জুডিথ ডারহামের প্রয়াণে স্তব্ধ আন্তর্জাতিক সঙ্গীত মহল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯।
১৯ বছর বয়সে জুডিথ ডারহামের প্রথম গান রেকর্ড করা হয়। এক বছরের মধ্যেই ‘দ্যা সিকার্স’ ব্যান্ডে তাঁর যোগদান তাঁকে দ্রুত খ্যাতির শীর্ষে নিয়ে যেতে থাকে।উল্লেখ্য,”দ্যা সিকার্স” ইংল্যান্ড ও আমেরিকায় তুমুল জনপ্রিয়তা পায়।এরকম জনপ্রিয়তা আগে কোনো অস্ট্রেলিয়ান ব্যান্ড দেখাতে পারে নি।:জর্জি গার্ল ‘ গানটির তিনি ছিলেন মুখ্য গায়িকা যা অস্কার মনোনয়ন দেয়।

১৯৬৮ সালে নিজের একক সঙ্গীত ক্যারিয়ার তৈরি করতে চেয়ে ‘দ্যা সিকার্স’ ব্যান্ড ছাড়লেও দু দশক পরে তিনি ফেরেন পুরোনো ব্যান্ডে। ব্রুস উডলে,অ্যাথল গাই,কেইথ পটজার – তাঁর দিন ব্যান্ডসঙ্গী ডারহামের স্মৃতি উজাড় করে শোকবিহ্বল হয়ে তাঁদের শ্রদ্ধা ব্যক্ত করেছেন।অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী এন্টোনি আলবেনিস ডারহামের মৃত্যুতে তাঁর গভীর শোক প্রকাশ করেছেন।


More Stories
সোনার ছেলে শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর