সময় কলকাতা ডেস্ক:ভারতবর্ষে ইডি সিবিআই তদন্তের স্বার্থে যখন নেতা মন্ত্রী সান্ত্রীদের ঘরে হানা দিচ্ছে, তখনই সাত সাগর পেরিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘরেও হানা দিচ্ছেন এফবিআই এজেন্টরা। অবশ্য তাঁরা কোনও নোটিশ দেননি। সোজা দরজা ভেঙে সিনেম্যাটিক কায়দায় ট্রাম্পের ঘরে হানা দিয়েছেন। মঙ্গলবার সকালে একটা লম্বা প্রেস বিজ্ঞপ্তিতে সেই বিষয়ে নিজের মনের ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট। তাঁর ফ্লোরিডার বাড়িতে নাকি বিনা অনুমতিতেই প্রবেশ করেছে এফবিআই।
কিন্তু কেন হঠাৎ হানা?? হোয়াইট হাউস সূত্রে খবর, প্রাক্তন প্রেসিডেন্ট নাকি রাষ্ট্রপতি পদ চলে যাওয়ার পরই বেশকিছু নথি সরিয়ে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেই সমস্ত হারিয়ে যাওয়া নথির খোঁজেই তল্লাশি চালিয়েছে এফবিআই। প্রাক্তন প্রেসিডেন্ট তাঁর প্রেস বিজ্ঞপ্তিতে এও বলেছেন, সচরাচর তৃতীয় বিশ্বের দেশে ঘটে যাওয়া এই ধরনের অভিযান এখন আমেরিকাতেও হচ্ছে। ট্রাম্পের এই ইঙ্গিত পূর্ণ বক্তব্যে এটা পরিস্কার, এশিয়া এবং আফ্রিকার দেশগুলিতে ঘটে যাওয়া ঘটনাগুলি তাঁর একেবারেই অজানা নয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের নির্বাচনে এখন পাখির চোখ ডোনাল্ড ট্রাম্প। সেই প্রসঙ্গেও প্রেস বিজ্ঞপ্তিতে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তাঁর দাবি, পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তিনি শামিল হন, এটা চান না অনেকেই। তাই এফবিআই হানা দিচ্ছে তাঁর বাড়িতে। যদিও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশের পরই ক্যাপিটাল হিলে হামলা-সহ একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?