Home » ‘সেন্সর’-ইস্যুতে বিস্ফোরক কুণাল

‘সেন্সর’-ইস্যুতে বিস্ফোরক কুণাল

সময় কলকাতা ডেস্কঃ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার আক্রমণের জের। দলের পক্ষ থেকে তৃণমূল মুখপাত্রকে ১৪ দিনের ‘সেন্সর’ করা হয়। এই ১৪ দিন তাঁকে পার্থ প্রসঙ্গে কোনও বিষয় অথবা দলের অবস্থান নিয়ে মন্তব্য করতে নিষেধ করা হয়েছে দলের পক্ষ থেকে। তৃণমূল সূত্রের দাবি, পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে মন্তব্যের জেরে দলের অন্দরে বারবার শাস্তির মুখে পড়েছেন কুণাল।

তবে এবার ‘সেন্সর’-ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। এদিন, হাতে বোরোলিন নিয়ে কুণাল বলেন, ‘দল করতে হলে অনেক নির্দেশ মানতে হয়। আমি বোরোলিন মেখে চলি, জীবনের ওঠাপড়া গায়ে লাগে না। তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, থাকব।’ রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, তিনি দলের কঠিন দিনের সৈনিক। তিনি দলে ছিলেন, দলে আছেন এবং দলের সৈনিক থাকবেন।

এদিন তিনি আরও একবার স্পষ্ট করে জানিয়ে দেন, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে আর কোনও রকম মন্তব্য করবেল না তিনি। দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে দল যেখানে যা বলবে, তা মেনে চলবেন তিনি।

About Post Author