Home » স্বামীর জমানো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট গৃহবধূ!

স্বামীর জমানো টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট গৃহবধূ!

সময় কলকাতা ডেস্কঃ প্রেমের ফাঁদে পড়ে মানুষ কি না করে! তবে স্বামীর জমানো টাকা নিয়ে প্রেমিককে নিয়ে চম্পট দেওয়ার ঘটনায় কার্যত চক্ষু চড়কগাছ মালদহের হরিশ্চন্দ্রপুরের ইসাদপুরের গ্রামবাসীদের। ঠিক কি ঘটেছিল?

টোটো কিনে রোজগার বাড়ানোর স্বপ্ন ছিল সোহরাব আলির। বাড়িতে লক্ষ্মীমন্ত বউটারও তাহলে সংসার করতে আর অসুবিধে হবে না। কিন্তু সব স্বপ্ন কি আর সত্যি হয়! দিল্লিতে সেলাই কারখানায় শ্রমিকের কাজ করে তিল তিল করে জমেছিলেন লক্ষাধিক টাকা। কিন্তু ভাগ্যের কি করুন পরিহাস! সেই জমানো টাকা এবং বাড়িতে রাখা গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিল স্ত্রী! মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ইসাদপুর গ্রামের এই ঘটনার জেরে একেবারে ছিছিকার পড়ে গেছে। স্বামীর অভিযোগ, তাঁদের দুই পুত্র সন্তানকে শ্বশুরবাড়িতে ফেলে রেখেই পালিয়েছে।

দীর্ঘদিন ধরেই এলাকার একটি ছেলের সঙ্গে ছেলের বউ রুবি বিবি পরকীয়ায় জড়িয়েছিল। সেইসব ঝামেলা নাকি মিটেও গেছিল। তারপরও কেন এমন কাণ্ড করল বউমা, বুঝতে পারছেন না শাশুড়ি। পুলিস তদন্ত করে দেখুক, কেন ঘটল এই কাণ্ড, দাবি রুবি বিবির মায়ের।

 

ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে দীর্ঘদিন ধরে টাকা জমিয়েছিলেন সোহরাব। এখন বউ ও নেই, টাকাও নেই। সংসার চালাতে ফের ভিন রাজ্যেই পাড়ি দিতে হবে। এখন আবার নতুন করে শুরুর কথা ভাবছেন সোহরাব। যদিও থানায় অভিযোগ দায়ের করতে দ্বিধাবোধ করেননি তিনি। তাই ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

About Post Author